BRS TIMES
এগিয়ে থেকেও হারল ইতালি ‐ শেষ আটে বেলজিয়াম
খেলাধূলাপ্রচ্ছদ

এগিয়ে থেকেও হারল ইতালি ‐ শেষ আটে বেলজিয়াম

ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো ইতালির। কিন্তু শুরুর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হলো তাদের। রোববার রাতে নেশনস লিগে ইতালিকে ৪‐১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।

ম্যাচের আগে গ্রুপ এ১-এ তৃতীয় স্থানে ছিল বেলজিয়াম, শেষ আটে যেতে জয় ছাড়া তাদের উপায় ছিল না। ১১ মিনিটে ভলিতে গোল করে ইতালিকে এগিয়ে দেন ফ্রানসেস্কো পিও এস্পোসিতো। তখন কোণঠাসা হয়ে পড়ে বেলজিয়াম।

কিন্তু পরের ১৫ মিনিটের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে যায়। ম্যাক্সিম দে কাইপার ও নাথান এনগয়ের দুই গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ইতালির রক্ষণ কাটিয়ে আত্মবিশ্বাসী এক শটে গোল করেন জেরেমি ডকু। শেষ দিকে ইতালির খোলা রক্ষণের সুযোগ নিয়ে ম্যাচ শেষ হতে ১০ মিনিট বাকি থাকতে চতুর্থ গোলটি করেন দিয়েগো মোরেইরা।

শেষ আটে বেলজিয়াম যেভাবে গেল

আগের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছিল ইতালি, তাই এই রাত তাদের জন্য আরও হতাশার। শেষ দিকে এস্পোসিতোর দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক সেনে লেমেন্স। কোচ মার্ক ফন বোমেলের দল তাতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ইতালির হারে গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে ফ্রান্স। তারা বোর্দোতে তুরস্ককে ২‐১ গোলে হারিয়েছে। বিরতির ঠিক পরই এমিরহান তপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা, এরপর ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন এলি জুনিয়র ক্রুপি। কোয়ার্টার ফাইনালের ড্র শুক্রবার সুইজারল্যান্ডের নিয়ঁতে অনুষ্ঠিত হবে, সেখানে সিডেড দল হিসেবে থাকবে ফ্রান্স।

Related posts

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নি বিষয়ক মহড়া

News Desk

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

brs@admin

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২

News Desk

এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন

brs@admin

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

জাতীয় নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট তত বাড়বে : আমীর খসরু

brs@admin