28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগরের পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি একবছর ধরে মাগুরার মহম্মদপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাচ্ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ও তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে মহম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক পরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারী যাচ্ছিলেন।
মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বলেন, তিনি মহম্মদপুর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এসআই বোরহান উদ্দিন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম : প্রধান উপদেষ্টা

brs@admin

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

brs@admin

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন ছাত্রদল সভাপতি

News Desk

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

News Desk
Translate »