26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নি বিষয়ক মহড়া

সাতক্ষীরা প্রতিনিধি : দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এর সভাপতিত্বে অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শাহানাজ বেগম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল।

সুশীলন এর উপপরিচালক জি এম মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন, সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, প্রমুখ।

অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি ও মহড়ায় প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

News Desk

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

brs@admin

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল

News Desk

গণশুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জনসমক্ষে চড়!

News Desk

নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

News Desk
Translate »