26.7 C
Bangladesh
Tuesday, August 18, 2026
BRS TIMES
মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই
খেলাধূলা

মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই

মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই ।টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে পারার হতাশা পেছনে ফেলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

এই সিরিজটি দুই দলের জন্যই নতুন শুরুর মতো। টি–টোয়েন্টি বিশ্বকাপের হতাশা কাটিয়ে পাকিস্তান বাংলাদেশ সফরে এসেছে ছয়জন নতুন খেলোয়াড় নিয়ে। অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারা বাংলাদেশ প্রায় তিন মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। ফলে এই সিরিজকে নিজেদের উন্নতির সুযোগ হিসেবেই দেখছে দুই দল।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু টি–টোয়েন্টি ম্যাচ খেলার পর আবার ওয়ানডে ফরম্যাটে ছন্দে ফেরাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্যেও র‌্যাংকিংয়ের হিসাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমন গুরুত্বপূর্ণ সিরিজে মিরপুরের পরিচিত ধীরগতির ও নিচু উইকেট নাও দেখা যেতে পারে। বিসিবি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার তুলনামূলক ভালো ব্যাটিং সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করছে।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, বিশ্বকাপের ম্যাচগুলো সাধারণত ভালো উইকেটে হয়। তাই এখন থেকেই সেই ধরনের উইকেটে খেলার অভ্যাস তৈরি করতে চায় দল। তার ভাষায়, “২০২৭ বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। পরিকল্পনা হচ্ছে যত বেশি সম্ভব ভালো উইকেটে খেলা, যাতে আমরা ভালো অভিজ্ঞতা পাই। একই সঙ্গে যোগ্যতা অর্জনের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই যেসব দলের বিপক্ষে খেলব, তাদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধাও নেওয়ার চেষ্টা থাকবে।”

২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সেই সফরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এছাড়া গত বছর তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ খেলতে এসেও ২–১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।

পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৩৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে, আর বাংলাদেশের জয় মাত্র পাঁচটি। তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালের পর, যা সাম্প্রতিক সময়ে টাইগারদের উন্নতিরই ইঙ্গিত দেয়।

Related posts

এপ্রিলেই মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল

News Desk

ফের্নান্দেসের অ্যাসিস্টে ইউনাইটেডের জয়, ভাঙল বেকহ্যামের রেকর্ড

News Desk

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

News Desk

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

brs@admin

পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল খেলবেন মুজারাবানি

News Desk

লিভারপুলেই থাকছেন সালাহ

brs@admin
Translate »