BRS TIMES
ডিবির অভিযানে গ্রেফতার আলো আসবেই গ্রুপের জ্যোতিকা জ্যোতি
প্রচ্ছদবিনোদন

ডিবির অভিযানে গ্রেফতার আলো আসবেই গ্রুপের জ্যোতিকা জ্যোতি

রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

গ্রেফতারের আগে নিজের বাসা থেকে ফেসবুক লাইভে এসেছিলেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। পুলিশ তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পরে ডিবি সদস্যরা বাসায় ঢুকে তাকে আটক করেন।

জ্যোতিকা জ্যোতি কেন আলোচনায়

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন তিনি। গ্রুপটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে, আর সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

ওই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতিকা জ্যোতি। পরে তার চুক্তি বাতিল করা হয়। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম ছিল।

Related posts

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : খালিদ হোসেন

News Desk

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি, প্রতিশোধের হুমকি

News Desk

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

News Desk

মুখ খুললেন ট্রাম্প ‐ ইরান যুদ্ধই ডোবাল রিপাবলিকানদের

rahman himel

‘লেডি গ্যাংস্টার’ তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’

News Desk