29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম খালিদ হোসেন বলেছেন, তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

তাবলিগের বিবাদ নিরসনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘কমিটিতে দুই পক্ষ তাদের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।’
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

News Desk

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

News Desk

১২টি দেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

brs@admin

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

brs@admin

আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

News Desk

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

News Desk
Translate »