26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন। কারাগারে প্রেরণ করা হয়েছিল তাকে। এরপর জামিনে মুক্ত হন এ অভিনেত্রী। কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন নুসরাত ফারিয়া। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও।

সম্প্রতি নিজের ফেসবুকে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’।

এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। “জ্বীন-৩” থেকে এবার কেউ রেহাই পাবে না।’

নুসরাত ফারিয়ার পোস্টে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের।

অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই সিনেমাটি দেখার ইচ্ছাও পোষণ করেন। এক অনুরাগী লিখেছেন, অসাধারণ এক ভয়ংকর থ্রিলার উপস্থাপন করলেন আপনি! ‘জ্বিন ৩’ নিয়ে আপনার এই পোস্ট কৌতূহল বাড়িয়ে দিলো অনেক। ভয়ের রোমাঞ্চ আর ডিজিটাল মুক্তির খবরটা অসাধারণ ভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল।

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন-৩’। একটা সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান। সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

News Desk

হাত খরচ জোগাতে পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল

brs@admin

জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

সারজিসের বিরুদ্ধে করা মামলার তদন্তে সিআইডি

News Desk

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

News Desk
Translate »