27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রাম ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪), একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে বাসের চালক, সহকারী ও সুপার ভাইজারকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আদালতে সোপর্দ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান

News Desk

মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো এনসিপি

News Desk

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

brs@admin

ভারত-শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

brs@admin

ব্যক্তিগত কথা বলার দায় বিএনপি নেবে না : প্রিন্স

News Desk

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin
Translate »