34.7 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো একই পরিবারের চারজনের

কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো একটি কাভার্ডভ্যান। পথে নুরজাহান রেস্টুরেন্টের বিপরীত পাশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিলো। এ সময় সামনের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও সিএনজি। প্রাইভেটকারটিতে করে একই পরিবারের চারজন কুমিল্লার দিকে যাচ্ছিলেন। বাবা-মা ও দুই সন্তান ছিল কারটিতে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

আবু সাঈদ হত্যার বিচার শুরু

News Desk

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

News Desk

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি

News Desk

দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

News Desk
Translate »