BRS TIMES
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ
জাতীয়প্রচ্ছদশিরোনাম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে। অনলাইনে এই ফরম পূরণ চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

কারা আবেদন করতে পারবেন

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের চূড়ান্ত পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগের প্রথম বর্ষের অকৃতকার্য বিষয়ে পরিপূরক পরীক্ষার্থীরাও সুযোগ পাবেন।

সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। ফি হিসেবে বোর্ড ফি ৪০০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা ও কেন্দ্র ফি ৪৫০ টাকা ধরা হয়েছে; মোট ফি ৯৩০ টাকা।

বহিষ্কৃত পরীক্ষার্থী কিংবা দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্যরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের এই সময়সূচি জানানো হয়। পরীক্ষার বিস্তারিত রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে; সেখানকার ফরম পূরণও চলছে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

Related posts

আজ ১৬ সেপ্টেম্বর, স্বর্ণের ভরি কত?

News Desk

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

কী বার্তা দিলেন তমা মির্জা?

News Desk

অস্ত্র সমর্পণের দাবি হামাসের অস্বীকার

News Desk

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

News Desk