28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন থেকে ১ হাজার ২১৫ টাকায় বিক্রি হবে। গত মাসে (অক্টোবর ২০২৫) এর দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। নতুন দর আজ (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ মূল্য হ্রাসের ঘোষণা দিয়ে বলেন, চলতি মাসের জন্য সৌদি আরব ভিত্তিক আরামকো নির্ধারিত আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ভর্তি ১৩টি বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

বিইআরসি সূত্র মতে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নিম্নরূপ: ৫.৫ কেজি ৫৫৭ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ২২৬ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬২০ টাকা, ১৮ কেজি ১ হাজার ৮২২ টাকা, ২০ কেজি ২ হাজার ২৫ টাকা, ২২ কেজি ২ হাজার ২২৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৫৩১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৭ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৩৪১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৫৪৩ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৫৫৬ টাকা।

বিইআরসি জানিয়েছে, বেসরকারি খাতে খুচরা পর্যায়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫.৫৮ টাকা।
বিআরএসটি/এসএস

Related posts

সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী

News Desk

দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় : গোলাম পরওয়ার

brs@admin

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না: আসিফ মাহমুদ

News Desk

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

brs@admin

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

News Desk

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন

brs@admin
Translate »