BRS TIMES
বিলে ছাড় না পেয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বিলে ছাড় না পেয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর

চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল তরুণ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিল নিয়ে যা ঘটেছিল

হাসপাতালের মার্কেটিং বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এই হামলা হয়। সেদিন রাতে আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা করাতে আসেন। চিকিৎসা শেষে তাঁর বিল আসে ৫ হাজার টাকা।

রোগীর স্বজনেরা বিলে ছাড় দেওয়ার অনুরোধ জানালে কর্তৃপক্ষ ২ হাজার টাকা কমিয়ে বিল ৩ হাজার টাকা নির্ধারণ করে। তাতেও সন্তুষ্ট না হলে আরও ৩০০ টাকা কমিয়ে বিল করা হয় ২ হাজার ৭০০ টাকা। এই টাকা দিতেও আপত্তি জানান স্বজনেরা।

মোস্তাফিজুর রহমান বলেন, আর কমানো যাবে না জানানোর পর রোগী বিল পরিশোধ করে চলে যান। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থী পরিচয়ে একদল যুবক হাসপাতালে এসে কেন বিল আরও কমানো হবে না জানতে চেয়ে নিচতলায় ভাঙচুর শুরু করেন। নিচতলার কাচ, বসার জায়গা ও অভ্যর্থনাকক্ষে ভাঙচুর চালান তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা প্রতিষ্ঠানটির আবাসিক হলের ছাত্র হতে পারেন এবং হামলাটি ছিল পরিকল্পিত।

এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানা-পুলিশ ও র‍্যাব সদস্যরা হাসপাতালটি পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে; এখনো মামলা হয়নি।

Related posts

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে : পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

স্বর্ণের দাম কমল

News Desk

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

News Desk

মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

News Desk

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ১জন নিহত

News Desk

জামায়াত ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় : জামায়াত আমির

News Desk