BRS TIMES
কী বার্তা দিলেন তমা মির্জা
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

কী বার্তা দিলেন তমা মির্জা?

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। ব্যক্তিজীবন ও নানা অনুভূতির কথা মাঝেমধ্যেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি তেমনই একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তমা মির্জা। কয়েকটি ছবি পোস্ট করে দেওয়া তার ক্যাপশন ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

ছবিতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুল, কপালে ছোট টিপ আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তমা মির্জার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন— ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

এই আবেগঘন ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজনের মন্তব্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

এদিকে সম্প্রতি অভিনয়ের পাশাপাশি করপোরেট জীবনেও পা রেখেছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই তার নতুন এই আবেগঘন পোস্ট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Related posts

দেশে আজ থেকে চালু হলো ‘গুগল পে’

brs@admin

৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন, আদালতকে পলক

brs@admin

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের

News Desk

মস্কোতে শি জিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা

brs@admin

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০

News Desk

শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ অগ্রাধিকার পাবে : মিজানুর রহমান মিনু

News Desk
Translate »