BRS TIMES
বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিএনপির দলীয় বিদ্রোহীদের ভবিষ্যতে আর দলে জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন গৃহহীন না থাকেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো এবং টেকসই বাসস্থান নির্মাণে সরকারের দেওয়া আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব খন্দকার আরাফাত হোসেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান ড. মোহাম্মদ জকরিয়া, পটিয়ার এমপি এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলমসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related posts

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

News Desk

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

brs@admin

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রোনালদো কোথায়?

News Desk

বিকেলে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

News Desk

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ

News Desk

চরফ্যাশনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

News Desk
Translate »