BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। এমন কোনো আচরণ বা ব্যবস্থা মানুষের জন্য করা উচিত নয়, যেটা বিভ্রান্তি তৈরি করে। 
শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
ডা. জাহিদ বলেন, যদি আপনাদের কর্মসূচির কারণে নির্বাচন হওয়া নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা জমে, তবে লাভবান হবে স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ২০২৪-এ ৩৬ জুলাই করেছিলেন? এখনো বলবো, ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না। 
বিআরএসটি/এসএস

Related posts

উপবৃত্তির টাকা যাবে সরাসরি হিসাবে ‐ যা করতে হবে

rahman himel

একদিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

brs@admin

ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম : মির্জা ফখরুল

News Desk

সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

News Desk

টোলের হিসাব নিয়ে ব্যাখ্যা চেয়েছে সেতু কর্তৃপক্ষ

rahman himel

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin