BRS TIMES
নয়াপল্টনে যুবদলের সমাবেশে আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি
প্রচ্ছদরাজনীতি

নয়াপল্টনে যুবদলের সমাবেশে আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতারা। তারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে, কারণ ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন।

যুবদলের সমাবেশে নেতারা যা বললেন

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে বলে তারা আশা করেছিলেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি বাড়িতে আগুন দিলে তাদের ১০০টি বাড়িতে আগুন দিতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো, অন্যথায় ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোন পথে আসবেন, তা যেন আগে থেকেই জানানো হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

Related posts

রাষ্ট্রপতির বক্তব্যে আইনি নোটিশ, নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি

News Desk

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, বহিরাগত নিষিদ্ধ

News Desk

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা গ্রেফতার

brs@admin

২০২২ সালের পর প্রথম যৌথ বিদেশ সফরে উইলিয়াম ও কেট

rahman himel

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk