BRS TIMES
লকডাউন ঘিরে চট্টগ্রামে অভিযান ‐ তল্লাশি নওফেলের বাসায়
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

লকডাউন ঘিরে চট্টগ্রামে অভিযান ‐ তল্লাশি নওফেলের বাসায়

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় পৃথক অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর চশমা হিল ও আন্দরকিল্লা এলাকায় এই অভিযান চালানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান চালায়। এর অংশ হিসেবেই দুই নেতার বাসায় তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল দুই নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত নওফেলের বাসভবনে অভিযান চালায়। সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মো. বিধান আবিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বাড়িটি প্রয়াত সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবন, যার মালিক তার ছেলে নওফেল।

চট্টগ্রামে অভিযান যেভাবে চলল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকের ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। তবে অভিযানে কাউকে পাওয়া গেছে কি না কিংবা কোনো নথিপত্র বা সরঞ্জাম উদ্ধার হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল আন্দরকিল্লায় আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালায়। বাসায় কর্মরত এক কর্মচারী জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসার ভেতরে প্রবেশ করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সেখানে পুলিশের অভিযান হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। অন্যদিকে নওফেলের বাসার অভিযান নিয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Related posts

চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ

News Desk

‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই’

News Desk

দেশ অস্থিতিশীল করার নীলনকশা ‐ ফাঁস আ.লীগ নেতাদের অডিও

rahman himel

রাঙ্গামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

brs@admin

ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি-শার্ট পরে কানে অ্যাসাঞ্জ

brs@admin

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk