BRS TIMES
দেশ অস্থিতিশীল করার নীলনকশা ‐ ফাঁস আ.লীগ নেতাদের অডিও
জাতীয়প্রচ্ছদরাজনীতি

দেশ অস্থিতিশীল করার নীলনকশা ‐ ফাঁস আ.লীগ নেতাদের অডিও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিতে শোনা গেছে তাঁদের, যা ঘিরে ফাঁস হয়েছে দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা।

গতকাল সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে দেওয়া পোস্টে বিষয়টি ফাঁস করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বরের ওই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন; বৈঠকের অডিও রেকর্ড তাঁর হাতে এসেছে।

রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি।

নীলনকশা বাস্তবায়নে যেসব নির্দেশনা

বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায় বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। নেতাকর্মীদের মাঠে নামিয়ে সারা দেশে একযোগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাই ছিল বৈঠকের মূল বিষয়।

জুলকারনাইন সায়ের তাঁর পোস্টে লিখেছেন, ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন। বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ কীভাবে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দলটির শীর্ষ নেতাদের অনেকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এর আগেও দলটির নেতাদের নাশকতার নির্দেশনা দেওয়ার অভিযোগে একাধিক অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

Related posts

পুলিশের ওপর হমলা করে আসামি ছিনতাই

News Desk

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

News Desk

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

News Desk

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

News Desk

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মমতাজ

brs@admin

বরিশাল জেলা ও মহানগরে সিসি ক্যামেরা স্থাপন

News Desk