33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি, প্রতিশোধের হুমকি

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার (২৯ আগস্ট) গোষ্ঠীটির চিফ অব স্টাফ মুহাম্মদ আবদুল করিম আল-ঘামারি বলেন, ‘এই হামলার প্রসঙ্গ কখনই বিনা শাস্তিতে শেষ হবে না।’

হুতিদের সংবাদ সংস্থা সাবার বরাতে শনিবার (৩০ আগস্ট) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ঘামারি বলেন, ‘সানায় বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা প্রতিশোধের মুখোমুখি হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইয়েমেন গাজা উপত্যকাকে সমর্থন করা থেকে পিছপা হবে না, তাতে যতই ত্যাগের প্রয়োজন হোক না কেন।’ এছাড়া তিনি প্রায় দুই বছরের আক্রমণের পরে গাজা এবং ইয়েমেনে ইসরায়েলি হামলার তীব্রতাকে শক্তির চেয়ে ব্যর্থতার লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।

ফিলিস্তিনিদের বীর হিসেবে প্রশংসা করে গাজার বাসিন্দাদের দৃঢ় সংকল্পকে অভিবাদন জানান ঘামারি। বলেন, ‘ফিলিস্তিনিরাও ইসরায়েলি বাহিনীর উপর ভারী ক্ষতি করার জন্য প্রস্তুত।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়, সানায় হামলায় ঘামারি এবং হুতি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফিকে হত্যার চেষ্টা করে তারা। হুতির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করার চেষ্টা করা হয়েছিল বলেও এক বিবৃতিতে দাবি করে তেল আবিব।

ইসরায়েল জানিয়েছে, এই অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচ্চ পর্যায়ের হুতি নেতৃত্বের একটি বৈঠককে লক্ষ্য করে চালানো হয়। কিন্তু হুতি মিডিয়া এ দাবি অস্বীকার করে বলেছে, সানায় নেতাদের লক্ষ্যবস্তু করার কোনও খবরই সঠিক নয়।
বিআরএসটি/এসএস

Related posts

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির, স্কুল বদলেছেন ১২টি

News Desk

কলারোয়ায় মাটিবাহি ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

News Desk

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার

brs@admin

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৭জন নিহত , আহত অন্তত ১৫

brs@admin

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে চায় বিএনপি, সরকারের কাছে চিঠি

News Desk
Translate »