BRS TIMES
নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রচ্ছদসারাদেশ

নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বাহিনীটি। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।

Related posts

চকবাজারে দোকান ভাঙচুর-লুটপাটের বিচার দাবি ব্যবসায়ীদের

News Desk

জুলাই যোদ্ধা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

News Desk

বাবা হারালেন মিষ্টি জান্নাত

News Desk

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত

News Desk

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুট

brs@admin