BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চকবাজারে দোকান ভাঙচুর-লুটপাটের বিচার দাবি ব্যবসায়ীদের

রাজধানীর চকবাজারে মিথ্যা অপপ্রচার চালিয়ে আনন্দ কনফেকশনারি নামে একটি দোকান ভাঙচুর ও লুটপাটকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বিকেলে চকবাজার শাহী মসজিদ দোকান মালিক সমিতির উদ্যোগে মার্কেটের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে আনন্দ কনফেকশনারির মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ ৪০বছরের অধিক সময় চকবাজার শাহী মসজিদ মার্কেটে ব্যবসা করছি, নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছি। চুক্তি অনুযায়ী তিনবছর পরপর ভাড়া বাড়ানোর কথা থাকলেও সেটা ভঙ্গ করে অতিরিক্ত ভাড়া দাবি করে মসজিদের বর্তমান কমিটি। এতে দ্বিমত পোষণ করায় আজ (বৃহস্পতিবার) দুপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি আকতার হোসেনের মদদে মব সৃষ্টি করে ৪০/৫০ জন লোক আমার দোকান ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি থানায় অবহিত করেছি। আমি এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এর আগে আনন্দ কনফেকশনারি ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে শাহী মসজিদ মার্কেটের সকল দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে শাহী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আজিজ, সাধারণ সম্পাদক আবু বকর নোমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

News Desk

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk

বাংলাদেশী নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

News Desk

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

News Desk

ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

News Desk