28.1 C
Bangladesh
বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণাগুলোকে ইরাকের স্বাগত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক ঘোষণাগুলোকে স্বাগত জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সরকারি বিবৃতিতে ইরাক স্পষ্টভাবে ফ্রান্স, কানাডা, মাল্টা, যুক্তরাজ্য এবং পর্তুগালকে প্রশংসা জানায়।
সম্প্রতি এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতির আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা করছে।
এতে আর বলা হয়েছে, এই পদক্ষেপগুলো ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করে। এছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সুগম করে।’
বিআরএসটি/এসএস

Related posts

চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

News Desk

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

News Desk

জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি

News Desk

‘নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে’: মাইকেল কুগেলম্যান

News Desk

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

News Desk
Translate »