BRS TIMES
চলার পথে ভুল করেছি, শুধরেও নিয়েছি ‐ মৌসুমী
প্রচ্ছদবিনোদনশিরোনাম

চলার পথে ভুল করেছি, শুধরেও নিয়েছি ‐ মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এখন অবস্থান করছেন আমেরিকায়, পেয়েছেন সেখানে স্থায়ী বসবাসের অনুমতিও। আজ তাঁর জন্মদিন, ৫৩ বছরে পা রাখলেন তিনি। দিনটি ঘিরে ক্যারিয়ারের নানা বাঁক আর নিজের জীবনের ভুল-শুদ্ধ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

মৌসুমী বলেন, মানুষ চলার পথে অনেক ভুল করে, সেই ভুলগুলোই একসময় অনুশোচনা হয়ে ফিরে আসে। তবে ভুলের প্রয়োজনও আছে জীবনে, ভুল থেকেই মানুষ শেখে। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, চলার পথে তিনিও ভুল করেছিলেন, সেসব শুধরে সামনে এগিয়ে গেছেন বলেই আজ এত দূর আসতে পেরেছেন।

ওমর সানীর সঙ্গে মৌসুমী

ইন্ডাস্ট্রিতে নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হতো

সে সময়ের কাজের পরিবেশ নিয়ে তিনি বলেন, সিনিয়র-জুনিয়ররা টিম হয়ে কাজ করতেন, নিজেদের মধ্যে কোনো হিংসা ছিল না। তবে ইন্ডাস্ট্রি শিল্পীদের শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করেনি, নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হয়েছে সবসময়।

ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির জায়গা বলেও মন্তব্য করেন তিনি। ছোট ছোট বিষয় নিয়েও এখানে রাজনীতি হয়, সেসব নোংরা রাজনীতির মধ্যে পড়ে যেতেন তাঁরা। ঝামেলা এড়াতে নিজেরাই গ্রুপ ধরে রাখতেন।

তরুণী বয়সে মৌসুমী

নারী শিল্পীদের সম্মান প্রসঙ্গে মৌসুমী বলেন, ইন্ডাস্ট্রি নারী শিল্পীদের খুব বেশি সম্মান দেয়নি; শাবানা, ববিতাসহ যাঁরা সম্মান পেয়েছেন, তা নিজেদের যোগ্যতা দিয়েই আদায় করে নিয়েছেন। এবারের জন্মদিন তিনি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনদের সঙ্গে ঘরোয়া আয়োজনে।

Related posts

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk

‘হতাশ’ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

News Desk

আর্থিক কেলেঙ্কারি : এনসিপি’র সেই নেতা বহিষ্কার

News Desk

শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

brs@admin

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না : ইসি

News Desk