BRS TIMES
স্বামী কোটিপতি নন - তবু বিয়ে করছেন গায়িকা রিমি
প্রচ্ছদবিনোদনশিরোনাম

স্বামী কোটিপতি নন – তবু বিয়ে করছেন গায়িকা রিমি

মালয়ালম গায়িকা ও টেলিভিশন উপস্থাপিকা রিমি টমি আবার বিয়ের পিঁড়িতে বসছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তার হবু স্বামী অভিনেতা বা গায়ক নন, বিখ্যাতও নন, কোটিপতিও নন।

রিমি বলেন, অর্থ কিংবা খ্যাতি তার কাছে বিবেচ্য নয়। তিনি চান যত্ন আর মানসিক শান্তি। হবু স্বামীর পরিচয় প্রথমে গোপন রাখলেও সোমবার আরেকটি ভিডিওতে তিনি নিজেই তা প্রকাশ করেন।

দুই দশকের বেশি সময় ধরে মালয়ালম সংগীতজগতের পরিচিত মুখ রিমি টমি। ২০০২ সালে ‘মিসা মাধবন’ ছবির গান দিয়ে তার যাত্রা শুরু, পরে টেলিভিশন উপস্থাপনায়ও পান জনপ্রিয়তা। প্রথম বিয়ে হয় ২০০৮ সালে, ২০২০ সালে পারস্পরিক সম্মতিতে হয় বিবাহবিচ্ছেদ।

রিমি টমির হবু স্বামী লিবিন ম্যাথিউ

রিমি টমি ও লিবিন ম্যাথিউ

হবু স্বামীর নাম লিবিন ম্যাথিউ। মুম্বাইপ্রবাসী মালয়ালি এই যুবক পেশায় বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক, রিমির নিজের ফিটনেস কোচও তিনি। গত ১০ মার্চ প্রথম কথা হয় দুজনের, ১৪ মার্চ হয় প্রথম দেখা।

আগামী ১৪ নভেম্বর ডোম্বিভলির মার থোমা চার্চে বসবে বিয়ের আসর। বড় আয়োজন নয়, ছোট পরিসরে ঘনিষ্ঠজনদের নিয়েই অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন রিমি।

জিমে রিমি টমি ও তার ফিটনেস প্রশিক্ষক লিবিন ম্যাথিউ
রিমি টমি ও লিবিন ম্যাথিউয়ের বিয়ের আমন্ত্রণপত্র

ভক্তদের শুভেচ্ছায় সিক্ত রিমি অনুরোধ করেছেন, তার সাবেক স্বামীকে যেন এই আলোচনায় টানা না হয়। আগের বিয়ে ভেঙেছিল দুজনের সম্মতিতেই, সাবেক স্বামীও নিজের জীবনে এগিয়ে গেছেন বলে জানান তিনি।

Related posts

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সুনামি সতর্কতা জারি

News Desk

এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্পিকার

News Desk

পিআর পদ্ধতি থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল

brs@admin

এনড্রিকের গোলে রিয়ালের জয়

brs@admin

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

১৫ দিনেও হদিস মিলেনি লক্ষ্মীপুরে নিখোঁজ ৪ জেলের

News Desk