31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

পিআর পদ্ধতি থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল

যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, সেগুলোতে স্থিতিশীল সরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে। রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধিতিতে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নেই। স্বাভাবিক গতির সরকার নেই।’

তিনি বলেন, ‘বেলজিয়াম, ইসরায়েলে পিআর সিস্টেম আছে। বেলজিয়ামে আছে, কারণ সেখানে অনেক আদিবাসী আছে। তাদের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সে জন্য তাদের একটা প্রতীক দেওয়া হয়েছে। আর ইসরায়েলের আছে, এ কারণে ইসরায়েলতো কোনো দেশ না একটা ধ্বংসের প্রতীক।’

তিনি বলেন, ‘প্রকৃতিতে শূন্যতা তৈরি হলে পাশ থেকে বায়ু ছুটে এসে খালি জায়গা দখল করে। তখন ঝড় হয়। সেই ঝড়ের আশঙ্কা নিয়ে কারা কারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, সেদিকে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

News Desk

দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

News Desk

‘গুলি করি মরে একটা’ বলা সেই পুলিশ কর্তা বরখাস্ত

News Desk

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

brs@admin

‘একেবারে ছোট পরিসরেই সব হয়েছে’ সন্ধ্যায় কি জানাবেন তাশরীফ খান?

News Desk

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

News Desk
Translate »