BRS TIMES
সাবেক বিমান কর্মকর্তা হত্যায় ফের রিমান্ডে দীপ
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সাবেক বিমান কর্মকর্তা হত্যায় ফের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড দেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে তাঁর ফোন থেকে ভয়েস মেসেজ আসে, ‘রওনা দিয়েছি, আসছি’। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ৩০ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। পরে সন্দিগ্ধ আসামি হিসেবে দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Related posts

লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

News Desk

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

News Desk

জীবন আহমেদের ক্যামেরায় ৩৬ জুলাই

News Desk

এবার শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করলো নাগরিক ঐক্য

brs@admin

নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

News Desk

এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়

brs@admin