31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

জীবন আহমেদের ক্যামেরায় ৩৬ জুলাই

আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। নেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমন্ডি শাখার লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট (সোমবার) পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. তানজিম উদ্দিন খান, শিক্ষক ও অ্যাকটিভিস্ট ড. সামিনা লুৎফা, আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, ভয়েড এর উপদেষ্টা গুম ফেরত ইঞ্জিনিয়ার মাশরুর আনোয়ার চৌধুরী, আব্দুল কাইয়ুম মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, জীবন আহমেদ গণ-অভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী। পুরো সময়টায় তিনি ছিলেন রাজপথে। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর উত্তাল দিনগুলো ধরা পড়েছে তাঁর ক্যামেরায়, যেগুলো একই সঙ্গে ইতিহাসের স্মারক এবং রাষ্ট্রীয় নির্মমতা ও জনতার প্রতিরোধের মুখোমুখি লড়াইয়ের প্রামাণ্য দলিল। আন্দোলন চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবন আহমেদের এই একক প্রদর্শনীতে।

বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের পরও হরমুজ নিয়ে শর্তে অনড় ইরান

News Desk

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

brs@admin

ই*স*রা*য়ে*লের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

brs@admin

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

brs@admin

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk
Translate »