31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন ২০২৫। আগামী ১২ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান প্রধান দলের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন।

জাতীয় যুব সম্মেলন ২০২৫ থেকে যুব সমাজের ইশতেহার ঘোষণা ও যুব শপথ পাঠ করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আয়োজনের বিস্তারিত জানাতে রোববার জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বিতর্কে ইস্তফা দিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও

News Desk

বসন্তের আগমনে সেজেছে সুনামগঞ্জের শিমুলবাগান

News Desk

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

brs@admin

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

News Desk

আজ আপিল শুনানির শেষ দিন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

News Desk

বাড়ির ছাদে বাগান করলে মিলবে ৫ শতাংশ কর রেয়াত

brs@admin
Translate »