30.3 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
আইনি জট কাটলেই ফিরবেন সাকিব
খেলাধূলা

আইনি জট কাটলেই ফিরবেন সাকিব

আইনি জট কাটলেই ফিরবেন সাকিব । চলমান পাকিস্তান সিরিজ ঘিরে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি বাস্তবে রূপ নেয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এদিকে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষের পথে। কিন্তু সাকিব ঠিক কবে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই।

সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিব বলেন, তিনি জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী, তবে সবকিছু এখন আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

তার ভাষায়,

“আশা করি ফিরতে পারব। আসলে বিষয়গুলো এখন আইনের জটিলতায় আটকে আছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। আমার মনে হয় বোর্ডও আন্তরিক আছে। তাদের আন্তরিকতা যদি আর একটু বেশি হয়, তাহলে হয়তো বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।”

আইনি জটিলতা কাটলেই দ্রুত দেশে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি। সাকিব বলেন, এই ধরনের আইনি পরিস্থিতির অভিজ্ঞতা তার আগে ছিল না, তাই ঠিক কত সময় লাগতে পারে সেটিও তার কাছে স্পষ্ট নয়।

তিনি বলেন,

“যেহেতু এটা আইনি বিষয়, তাই কত সময় লাগবে বলা কঠিন। এগুলো সমাধান হওয়ার অপেক্ষায় আছি। সমস্যাগুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। আল্লাহ চাইলে যেদিন সমাধান হবে, তার পরের দিনই দেশে ফিরব।”

আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং নিয়েও কথা বলেন সাকিব। তার মতে, এমন ভিন্নধর্মী বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়।

সাকিব বলেন,

“আমি ওকে আগেও খেলেছি, সিপিএলে। ওর বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন। খেলতে খেলতে কিছুটা অভ্যস্ত হওয়া যায়, কিন্তু প্রথমবার যারা খেলে তাদের জন্য ব্যাপারটা কঠিনই হয়। মাঝে মাঝে এমন ব্যতিক্রমী বোলার আসে। যেমন অজন্তা মেন্ডিস ছিল, মুরালিধরন ছিল—এ ধরনের রহস্যময় বোলার ক্রিকেটে মাঝেমধ্যেই দেখা যায়।”

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৭ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

রোনালদোকে বিশ্বকাপ জয়ের ট্রফি দিতে চান ফার্নান্দেজ

Durjoy Das

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

News Desk

বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

News Desk
Translate »