26.2 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
খেলাধূলা

সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান

সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান । সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফর্ম করেছিল স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দেখা যায় ভিন্ন চিত্র। এবার একই ১১৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১২৮ রানের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

এই সিরিজে মিরপুরের উইকেট দেখা যাচ্ছে ভিন্ন রূপে। শুরুতে বড় রানের ম্যাচের প্রত্যাশা থাকলেও দুই দলই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দুই ম্যাচেই বড় স্কোর গড়া হয়নি।

বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ আরেকটি কারণেও। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে এই সিরিজে। বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান প্রয়োজন।

এখন পর্যন্ত দুই দল মোট ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তন থাকছে না। ওপেনার সৌম্য সরকারকে নিয়ে আলোচনা থাকলেও তিনি থাকছেন একাদশের বাইরে। তাসকিন আহমেদের জায়গায় শরিফুল ইসলামকে নেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল, তবে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলের। নতুন বলে আক্রমণে দেখা যেতে পারে নাহিদ রানাকে।

অন্যদিকে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান অলরাউন্ডার হুসাইন তালাত। ফলে তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় উইকেটরক্ষক-ব্যাটার মুহাম্মাদ গাজি ঘোরি অথবা লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের অভিষেক হতে পারে।

Related posts

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে পা রাখল ফ্রান্স

brs@admin

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

brs@admin

মেসির দৌড় থামবে কখন, জয় নাকি পরাজয়ে?

News Desk

মৌরিতানিয়ার সাথে ২-১ গোলের জয়, তবু তৃপ্তি নেই আর্জেন্টিনার

Durjoy Das

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের শুভ সূচনা

News Desk

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

brs@admin
Translate »