29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ জনের দলের অধিনায়ক করা হয়েছে সালমান আগাকে।

ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। এছাড়া, ফিট না থাকায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো টি-টোয়েন্টির নিয়মিত মুখ। তবে এই সিরিজ দিয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।
বিআরএসটি/এসএস

Related posts

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও গভীর রাত পর্যন্ত শুটিং

News Desk

ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি , সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার আবেদন

brs@admin

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না: আসিফ মাহমুদ

News Desk

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

News Desk

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin

শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ

brs@admin
Translate »