26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

নৈশভোজে পাশাপাশি ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন তারা। নৈশভোজে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। তারপরই ফেসবুকে ঘুরছে ছবিটি।

ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি। সেখানে ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসে থাকা অবস্থায়।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে পেজেও নৈশভোজের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানেও তাদের দুইজনকে পাশাপাশি বসা দেখা গেছে।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

৩ দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

News Desk

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন

brs@admin
Translate »