27.7 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ২০তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ চুক্তি সই হয়।

বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তার বক্তব্যে, বিমসটেক সদস্যদের অংশীদারত্বমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিতের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বিমসটেক এফটিএ’র কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়া চূড়ান্ত করেছেন। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে এসব খসড়া বিবেচনা করা হবে।

এছাড়া, বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

brs@admin

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

News Desk

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk

ঋণ নিতে নতুন সুযোগ

brs@admin

‘আসিফ নজরুলের বক্তব্য ডাক্তারদের পেশাদারিত্বের ওপর আঘাত’ : ডা. রফিকুল

News Desk
Translate »