শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
চোটে বার্সেলোনা ওপেন ছাড়লেন কার্লোস আলকারাজ
খেলাধূলা

চোটে বার্সেলোনা ওপেন ছাড়লেন কার্লোস আলকারাজ

চোটে বার্সেলোনা ওপেন ছাড়লেন কার্লোস আলকারাজ । ডান হাতের চোটের কারণে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন বর্তমান বিশ্বের দুই নম্বরে থাকা টেনিস তারকা কার্লোস আলকারাজ। বুধবার রাতে আয়োজকেরা তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচেই এই চোট পান আলকারাজ। দ্বিতীয় রাউন্ডে তার মুখোমুখি হওয়ার কথা ছিল চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের।

চোটের অবস্থা নিয়ে আলকারাজ জানান, পরীক্ষার পর তারা বুঝতে পেরেছেন ইনজুরিটি ভাবনার চেয়েও গুরুতর। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে এখন শরীরের কথা শোনা এবং বিশ্রাম নেওয়াই তার জন্য জরুরি।

গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হারের পর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ। সেই হারের ৪৮ ঘণ্টার মধ্যেই আবার কোর্টে ফিরেছিলেন তিনি। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জেতা এই তারকা ২২ জয় ও ৩ হারের রেকর্ড নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও আলকারাজের লক্ষ্য এখন সামনে থাকা মাদ্রিদ ওপেন ও ইতালিয়ান ওপেন। আগামী ২৪ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখতে তিনি পূর্ণ বিশ্রামে থাকছেন।
আলকারাজ বলেন, খুব দুঃখ নিয়ে তিনি বাড়ি ফিরছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে পরবর্তী টুর্নামেন্টগুলোতে ফিট হয়ে ফিরতে পারেন।

Related posts

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল

News Desk

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলো ফিফা!

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

News Desk

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

brs@admin
Translate »