BRS TIMES
ভক্তদের হৃদয় ভাঙ্গলেন পূজা চেরি?
বিনোদন

ভক্তদের হৃদয় ভাঙ্গলেন পূজা চেরি?

ভক্তদের হৃদয় ভাঙ্গলেন পূজা চেরি? ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। অবশেষে সেই নীরবতা ভেঙে তিনি জানালেন, তিনি আর সিঙ্গেল নন—বরং ইতোমধ্যে এনগেজড।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের এক পডকাস্টে অংশ নিয়ে এই তথ্য প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে পূজা বলেন, এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানাচ্ছেন যে তিনি এনগেজড।

 এর আগে বহুবার নিজেকে সিঙ্গেল বললেও বাস্তবে তা ছিল না। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কোনো আয়োজন হয়নি বলেও জানান তিনি।

নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে পূজা স্পষ্ট করেন, তিনি মিডিয়ার মানুষ নন। তার ভাষায়, তিনি যে পেশায় আছেন, সেই পেশার কাউকে জীবনসঙ্গী হিসেবে বিশ্বাস করতে পারেন না বলেই মিডিয়ার বাইরের কাউকেই বেছে নিয়েছেন।

ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও খোলামেলা জানান এই অভিনেত্রী। পূজা বলেন, তিনি সংসারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান এবং তার জীবনে বিচ্ছেদের মতো কোনো পরিস্থিতি আসুক—এটি তিনি চান না। সংসার টিকিয়ে রাখতে প্রয়োজন হলে অভিনয়ও ছেড়ে দিতে প্রস্তুত আছেন বলে জানান তিনি।

তার কথায়, অভিনয় তার ভালোবাসার জায়গা এবং এই জায়গায় পৌঁছাতে তাকে ও তার মাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবু সংসার রক্ষা করার প্রয়োজন হলে সেই ক্যারিয়ারও ছেড়ে দিতে আপত্তি নেই তার।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু জীবনসঙ্গী অত্যন্ত সহযোগিতাপরায়ণ বলেও উল্লেখ করেন তিনি। পূজার মতে, তার সঙ্গী তাকে নিজের ইচ্ছামতো কাজ করার পূর্ণ স্বাধীনতা দেন।

উল্লেখ্য, চলচ্চিত্রে পূজা চেরির ক্যারিয়ারের আট বছর পূর্ণ হয়েছে। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এই সিনেমায় প্রথমবারের মতো তিনি অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। সিনেমার প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এই তথ্য প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

Related posts

আশা ভোঁসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে আনন্দ

News Desk

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

News Desk

দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

News Desk

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

brs@admin

‘আমরা এখন তিন’ পোস্টে জল্পনা, রাশমিকা–বিজয়ের ঘরে কি আসছে নতুন অতিথি?

Durjoy Das
Translate »