মধ্যপ্রাচ্যের সংঘাতে উদ্বেগ জানালেন নোরা ফাতেহি ।বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। গত রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে।
সেখানে যা ঘটছে, তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিও বার্তায় নোরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে চলতে থাকা বিভিন্ন সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে—এই আশঙ্কা অনেকের মধ্যে ভীতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
নোরা ফাতেহি আরও জানান, বিশ্ব হয়তো একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রেই পড়তে পারে।
|
Compose
|

