BRS TIMES
Uncategorized

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামিয়া অথৈর

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামিয়া অথৈর ।ছোটপর্দার অভিনেত্রী সামিয়া অথৈ শুটিং চলাকালে মারধরের অভিযোগ এনেছেন সহকর্মী তানজিন তিশা-র বিরুদ্ধে। আজ (৩ মার্চ) মানিকগঞ্জে নির্মাতা রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া অথৈ।

অভিযোগের বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন তিনি তানজিন তিশার জন্য একটি উপহার নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি। এ নিয়ে কিছু না বললেও প্রথম দৃশ্য ধারণের সময় তানজিন তিশা তাকে আঘাত করলে তার হাত রক্তাক্ত হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। মনিটরে বিষয়টি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নির্মাতা রিংকু জানতে চান কী ঘটেছে বলেও উল্লেখ করেন সামিয়া।

লাইভে সামিয়া আরও বলেন, অতীতে মুশফিক ফারহান-এর সঙ্গে কাজ করা নিয়ে তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। একই ধরনের অভিযোগ কেয়া পায়েলসহ আরও কয়েকজনের ক্ষেত্রেও রয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তিনি ফারহানকে জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

সামিয়া অথৈর ভাষ্য অনুযায়ী, নাটকের একটি দৃশ্যে চড় দেওয়ার অভিনয় ছিল। দৃশ্যের প্রয়োজনে তিনি হালকাভাবে স্পর্শ করলেও তানজিন তিশা তাকে জোরে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তার চোখ ফুলে গেছে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে বলেও দাবি করেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, কারণ জানতে চাইলে তানজিন তিশা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আচরণ নিয়ে বিভিন্ন মন্তব্যও করেন সামিয়া। তিনি জানান, বিষয়টি অভিনয়শিল্পী সংঘকে অবহিত করার কথা বললে তানজিন তিশা তাকে ‘ভাইরাল হতে চাও’ বলে মন্তব্য করেন।

ঘটনার পর তিনি ঢাকা ফিরে আসছেন বলেও জানান সামিয়া অথৈ। একজন সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেননি বলে উল্লেখ করেন তিনি।

Related posts

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

News Desk

লালমোহনে নবীন বরণ অনুষ্ঠিত

News Desk

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া

News Desk

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

News Desk

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk
Translate »