25.2 C
Bangladesh
Thursday, October 29, 2026
BRS TIMES
জামিন পেয়েছেন আনিস আলমগীর
Uncategorizedরাজনীতি

জামিন পেয়েছেন আনিস আলমগীর

জামিন পেয়েছেন আনিস আলমগীর । সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। পরে তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরবর্তী সময়ে তাকে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

Related posts

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

brs@admin

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

জিএম কাদের ও তার স্ত্রী শেরিফার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

News Desk

জকসুর শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের প্যানেল জয়ী

News Desk

জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : কুমিল্লায় জামায়াত আমির

News Desk

বাবা-মায়ের নামসহ চাঁদাবাজদের তালিকা ঝুলানো হবে: সারজিস

News Desk
Translate »