BRS TIMES
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন তারেক রহমানের
জাতীয়প্রচ্ছদরাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন তারেক রহমানের

আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল তৃণমূল থেকে। কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা আর দীর্ঘ নির্বাসিত জীবন পেরিয়ে এখন তিনি দেশের সরকারপ্রধান।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে নিজের জন্মদিন ঘিরে কোনো ধরনের উৎসব বা আনুষ্ঠানিকতা চান না তারেক রহমান। জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা বা উদ্‌যাপন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। তবু দলের চেয়ারম্যানের জন্মদিন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জন্মদিন তারেক রহমানের, আয়োজন দোয়ায়

জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রতীকী ২০ টাকা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বিশেষ বই উৎসবেরও আয়োজন করা হয়েছে।

দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের একটি মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি নিয়েছে। সারা দেশেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে বিএনপি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

Related posts

অর্থনীতিকে চাঙ্গা করতে নাগরিকদের অর্থ দেবে দ. কোরিয়া

brs@admin

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

brs@admin

পাঠ্যপুস্তকে ভুল সংশোধন: শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক

brs@admin

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

brs@admin