BRS TIMES
খেলাধূলা

বিপিএলের প্রাইজমানি নিয়ে অনিশ্চয়তা

বিপিএলের প্রাইজমানি নিয়ে অনিশ্চয়তা । বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সর্বশেষ আসরের পর্দা নামার পর মাস দেড়েকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রাইজমানি ও পারিশ্রমিক ইস্যুতে আলোচনা থামেনি।

শুরুর দিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে চলতি সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্সের খেলোয়াড়রা তাঁদের পাওনা বুঝে পেয়েছেন বলে জানা গেছে।
তবে এখনো চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল প্রাইজমানির অর্থ হাতে পায়নি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও পুরস্কারের অর্থ এখনো ছাড় হয়নি। কবে নাগাদ অর্থ পাওয়া যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা।

এ বিষয়ে জানতে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “সবকিছু চূড়ান্ত হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পন্ন করা হয়েছে। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিদের প্রাইজমানি বুঝিয়ে দেওয়া হবে। সময় অনুযায়ী হিসাব করলে ঈদের আগেই তারা পেয়ে যাবে।” তিনি আরও উল্লেখ করেন, রানার্স-আপ দলের ক্রিকেটাররা প্রাইজমানির ৪০ শতাংশ পাবেন।

এবারের আসরে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স পাওয়ার কথা ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা।

প্রসঙ্গত, ২০২৫ মৌসুমে বিপিএলে বিসিবির অর্জিত অর্থ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো লভ্যাংশ পেয়েছিল। তবে এবারের আসরে লভ্যাংশ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, মালিকরা লভ্যাংশ নাও পেতে পারেন, আর পেলেও সেটি আগের তুলনায় কম হতে পারে।

Related posts

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

News Desk

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজারা

News Desk

ঢাকায় ফিফা বিশ্বকাপের ট্রফি

News Desk

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

News Desk

১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

brs@admin
Translate »