29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, তা টাকা দিয়ে কিনা যায় না- বুলবুল
খেলাধূলা

যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, তা টাকা দিয়ে কেনা যায় না- বুলবুল

যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, তা টাকা দিয়ে কেনা যায় না- বুলবুল । বাংলাদেশের ক্রিকেটে গত হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়। দুই মেয়াদে প্রায় ১০ মাস দায়িত্বে ছিলেন তিনি। প্রথম মেয়াদে অস্থায়ী থাকা বুলবুল নির্বাচন করে স্থায়ী হতে চেয়েছিলেন। কিন্তু ছয় মাসের যাত্রায় হয়েছেন বিতর্কিত। তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত সময় ছিল বুলবুলের এই ছয় মাস

সার্বিক বিবেচনায় বিসিবি সভাপতি হওয়ার সিদ্ধান্ত আসলে ঠিক না ভুল, সেটি জানিয়েছেন বুলবুল। বুলবুলের মতে, সিদ্ধান্তটি অসম্ভব ভুল ছিল। আজ সোমবার (১৩ এপ্রিল) একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারের একাংশে এই কথা বলেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

নীরবতা ভেঙে বুলবুল বলেন, ‘আপনি যদি পার্থিব জীবন নিয়ে চিন্তা করেন, এটা একটা অসম্ভব ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু যখনই আমি ভাবি, আমাদের কাজটা কী? ক্রিকেটের উন্নয়নে কাজ করা, দেশের জন্য কাজ করা। দেশের জন্য মানুষ বিভিন্ন ত্যাগ করে, আমি না হয় ছোট্ট একটা চাকরিই ছেড়েছি।’

‘আমার মনে হয় যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, এটা টাকা দিয়ে কিনতে পারবেন না। খেলা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ৪৫ বছরের অভিজ্ঞতা ও আইডিয়া ফ্রি দিয়েছিলাম এখানে’—যোগ করেন বুলবুল।

Related posts

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk

ভারত সিরিজে নিউজিল্যান্ড দলে নেই রাচিন রবীন্দ্র

News Desk

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

News Desk

মুস্তাফিজের দলের মালিকানায় অংশীদার হলেন বেলিংহাম

Durjoy Das

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

রিয়াল মাদ্রিদের কাছে হেরে ম্যানসিটির বিদায়

News Desk
Translate »