BRS TIMES
আইনি বিপাকে পড়েছেন ‘ধুরন্ধর টু’-এর নির্মাতারা
বিনোদন

আইনি বিপাকে পড়েছেন ‘ধুরন্ধর টু’-এর নির্মাতারা

বিনা অনুমতিতে পুরোনো ছবির জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর টু’-এর নির্মাতারা । সিনেমাটিতে ১৯৮৯ সালের ‘ত্রিদেব’ সিনেমার জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ উঠেছে; এর জেরে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু স্টুডিওর বিরুদ্ধে মামলা করেছে ত্রিমূর্তি ফিল্মস।

আশির দশকের জনপ্রিয় গানটি রণবীর সিং অভিনীত এই সিনেমায় ব্যবহার করেন নির্মাতা আদিত্য ধর। তবে গানটির মূল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মসের দাবি, তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে।

এই কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে তারা আদালতের দ্বারস্থ হয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম বা প্রচারণার কোনো ক্ষেত্রে যেন গানটি আর ব্যবহার করা না হয়, সেই নিষেধাজ্ঞা জারির আবেদনও জানানো হয়েছে।

অভিযোগকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস এক বিবৃতিতে জানায়, ‘ওয়ে ওয়ে’ গানটির পূর্ণ স্বত্ব তাদের। নির্মাতা পক্ষ অনুমতি না নিয়ে গানটি ব্যবহার করে বড় ধরনের আইনগত অপরাধ করেছে।

বিশ্বজুড়ে দেড় হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে বক্স অফিসে রেকর্ড গড়লেও শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সিনেমার চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছিল নির্মাতা আদিত্য ধরের বিরুদ্ধে। এছাড়া গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমার বিষয়বস্তু ও সহিংসতা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। এবার নতুন করে গানের কপিরাইট নিয়ে আইনি জটিলতায় পড়ল এই সিনেমা।

Related posts

স্বামী কোটিপতি নন – তবু বিয়ে করছেন গায়িকা রিমি

rahman himel

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

brs@admin

ট্রোল উপেক্ষার সংকল্পে স্বস্তিকা মুখার্জি, সমাজ নিয়ে খোলামেলা মন্তব্য

News Desk

নেটফ্লিক্সে ঝড় তুলল স্প্যানিশ থ্রিলার ‘কলিশন কোর্স’

rahman himel

‘আমরা এখন তিন’ পোস্টে জল্পনা, রাশমিকা–বিজয়ের ঘরে কি আসছে নতুন অতিথি?

News Desk

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, কমছে কথার জড়তা

News Desk