BRS TIMES
বিনোদন

‘আমরা এখন তিন’ পোস্টে জল্পনা, রাশমিকা–বিজয়ের ঘরে কি আসছে নতুন অতিথি?

‘আমরা এখন তিন’ পোস্টে জল্পনা, রাশমিকা–বিজয়ের ঘরে কি আসছে নতুন অতিথি? ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাদের একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকের ধারণা, দম্পতির ঘরে হয়তো নতুন অতিথি আসতে চলেছে।
সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন রাশমিকা। সেখানে মাঝখানে একজন পুরুষ, এক পাশে একজন নারী এবং তাদের পাশে সূর্যমুখীর মতো একটি কার্টুন চরিত্র দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আমরা এখন দুই থেকে তিন’, সঙ্গে ভালোবাসার চিহ্ন।
এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে আলোচনা। অনুরাগীদের বড় অংশ মনে করছেন, এটি বাবা-মা হওয়ার ইঙ্গিত। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো ঘোষণা দেননি এই তারকা জুটি।
গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর শহরে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের এক মাস পূর্ণ হওয়ায় অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতেও দেখা যায় তাদের। ঠিক এমন সময়েই এই রহস্যময় পোস্ট সামনে আসায় জল্পনা আরও জোরদার হয়েছে।
তবে মন্তব্যঘরে শুধু শুভেচ্ছাই নয়, কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ অন্য তারকার উদাহরণ টেনে অযাচিত প্রশ্ন তুলেছেন। আবার অনেক ভক্ত লক্ষ্য করেছেন, পোস্টটিতে ‘টেরিবলি টাইনি’ নামের একটি সৃজনশীল অ্যাকাউন্টকে ট্যাগ করা হয়েছে। তাই কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তাদের নতুন কোনো কাজের প্রচারণার অংশও হতে পারে।

Related posts

বিকৃত ছবির দুঃস্বপ্ন, কিশোর বয়সের আতঙ্ক জানালেন জাহ্নবী কপূর

Durjoy Das

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

brs@admin

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

brs@admin

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি, কারণ জানালেন অভিনেতা

brs@admin

অভিনয়ে ২৫ বছর পূর্তি, শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট

brs@admin
Translate »