শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নেসকো, রংপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া ও পুরাতন পাসপোর্ট অফিস এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।




