BRS TIMES
উত্তরা-লালবাগে অভিযান - নিষিদ্ধ লীগের ৬ নেতা গ্রেপ্তার
জাতীয়প্রচ্ছদরাজনীতি

উত্তরা-লালবাগে অভিযান – নিষিদ্ধ লীগের ৬ নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার-দুই দিনে উত্তরা, লালবাগ ও সবুজবাগসহ নগরীর নানা এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ছয় নেতা

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালবাগ থানা ছাত্রলীগের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মো. শিবলু (৩০) ও একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল ওরফে অনির (৩২)।

এ ছাড়া রয়েছেন নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার (৫৮), উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত (৫০), যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক (৩৮) এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার লালবাগ থেকে ছাত্রলীগ নেতা ইয়ামিন আহমেদকে ধরা হয়। একই দিন রাজধানীর আরেক এলাকায় অভিযানে গ্রেপ্তার হন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে মারসাদ আক্তার ওরফে খুকিকে গ্রেপ্তার করা হয়। ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহমিলনায়তন সম্পাদিকা ও কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তিনি। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

একই দিন বিকেল চারটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকা থেকে কৃষক লীগ নেতা সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। ঢাকা মহানগর উত্তর শাখার উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক তিনি।

বুধবার রাতে লালবাগ থানা এলাকা থেকে মো. শিবলুকে গ্রেপ্তার করা হয়। ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে করা মামলার আসামি তিনি।

একই দিন সবুজবাগের বাইগদিয়া থেকে যুবলীগ নেতা মো. আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এসআরইউ জানিয়েছে, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাটি তদন্তাধীন। বাকি চার মামলার অভিযোগপত্রে তাঁর নাম রয়েছে; মামলাগুলো এখন আদালতে বিচারাধীন।

Related posts

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

brs@admin

রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

News Desk

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk