28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
বিনামূল্যে দেখানো হবে রাহুলের শেষ সিনেমা!
বিনোদন

বিনামূল্যে দেখানো হবে রাহুলের শেষ সিনেমা!

বিনামূল্যে দেখানো হবে রাহুলের শেষ সিনেমা! টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের এক সপ্তাহ পার হলেও শোকের ছায়া কাটেনি টলিউডে। এই শোকের আবহেই মুক্তি পেতে চলেছে তার জীবনের শেষ সিনেমা ‘ছবিওয়ালা’।

পরিচালক শুভ্রজিৎ বাপ্পার এই ছবিটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতেই মুক্তি দিচ্ছেন। প্রেক্ষাগৃহ মালিকদের সহযোগিতা পেলে ছবিটি দর্শকদের বিনামূল্যে দেখানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে ‘বিশ্বকর্মা’ নামের একজন চিত্রগ্রাহককে ঘিরে, যে চরিত্রে অভিনয় করেছেন রাহুল। সংসারের অভাব আর অবহেলার মাঝেও বিশ্বকর্মা মৃত মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

প্রথমে সিনেমাটির নাম ‘নেগেটিভ’ থাকলেও রাহুলের মৃত্যুর পর আবেগঘন সম্মানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ছবিওয়ালা’। ছবিতে আরও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। রূপম ইসলাম ও সোমলতার কণ্ঠে গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। সব মিলিয়ে, ‘ছবিওয়ালা’ এখন কেবল একটি চলচ্চিত্র নয়, বরং প্রিয় অভিনেতার প্রতি টলিউডের এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

Related posts

উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধের নির্দেশ

News Desk

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

brs@admin

কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন

brs@admin

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk
Translate »