BRS TIMES
বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন
খেলাধূলা

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন!

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন ।  চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে।

গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি সভাপতি বলেছিলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

Related posts

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

News Desk

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

News Desk

জীবন পেয়েও শূন্য রানে আউট এনামুল

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে?দেখে নিন ১২ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

brs@admin

৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

News Desk