30.8 C
Bangladesh
Sunday, October 4, 2026
BRS TIMES
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পটির বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী প্রকল্পটির কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও জোর দেন। রাজধানীর ক্রমবর্ধমান যানজট কমাতে বৃত্তাকার সড়ক প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা প্রয়োজন বলেও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

News Desk

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

News Desk

রোববার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি

News Desk

প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জয়নুল আবদিন ফারুকের

News Desk

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষর

News Desk
Translate »