BRS TIMES
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে কৃষ্ণচূড়া মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু সহ বিএনপি যুবদলের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক দেশবিরোধী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বক্তারা, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Related posts

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

brs@admin

ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে : আইন উপদেষ্টা

News Desk

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

brs@admin

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

News Desk

লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের

News Desk