BRS TIMES
পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন ‐ ঘুমন্ত হেলপার নিহত
প্রচ্ছদসারাদেশ

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন ‐ ঘুমন্ত হেলপার নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির বাহক ও ঝালকাঠি মালিক সমিতির লিসা নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন ‐ ঘুমন্ত হেলপার নিহত
পুড়ে যাওয়া বাসের ভেতরের দৃশ্য

বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

অন্যদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

Related posts

ইনজুরি ফেরত মেসির গোলে ইন্টার মায়ামির জয়

News Desk

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

brs@admin

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

News Desk

মাথায় লাল দাগওয়ালা ছবিতে মেতেছে নেটদুনিয়া, এই দাগের রহস্য কী?

News Desk

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk

সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টা

News Desk